যশোরে চরমপন্থিদের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১
অভয়নগর উপজেলার রানাগাতি খেয়াঘাট এলাকায় শনিবার রাতে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের দুই গ্রুপের সংঘর্ষে কথিত এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহতের নাম রফিকুল ইসলাম ওরফে নান্নু মিয়া (৩৫)। তার বাড়ি অভয়নগর উপজেলার শুভরাঢ়া গ্রামে।
র্যাব জানায় শনিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ওইসময় টহলরত র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
র্যাব জানায় নিহতের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
অভয়নগর থানার ওসি আজিমুদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
