সাতক্ষীরা সীমান্তে গোলাগুলি
বিডিআর ও বিএসএফের মধ্যে গোলাগুলি হয়েছে সাতক্ষীরার বৈকারী সীমান্তে শনিবার সকালে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত সংলগ্ন মাঠে গরু চরানোর সময় ভারতের গোবরদহা ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা কয়েকজন বাংলাদেশী রাখালকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালায়। বিডিআর জোয়ানরাও পাল্টা দুই রাউন্ড গুলি ছোঁড়ে।
তবে এতে কেউ হতাহত হয়নি।
৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
