২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শজিমেকে ছাত্রদলের হামলায় ৫ ছাত্রলীগ নেতা আহত

ছাত্রদল ক্যাডারদের অতর্কিত হামলায় ছাত্রলীগের ৫ নেতা আহত হয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) শুক্রবার । তাদের মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 11:57 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আহতরা হলেন ছাত্রলীগ শজিমেক শাখার দপ্তর সম্পাদক পঞ্চম বর্ষের ছাত্র সজীব হোসেন (২২), ক্রীড়া সম্পাদক চতুর্থ বর্ষের ছাত্র মোমিন (২০), প্রচার সম্পাদক পঞ্চম বর্ষের ছাত্র মোস্তাক আহমেদ (২১), সাংস্কৃতিক সম্পাদক চতুর্থ বর্ষের ছাত্র শামসুল হক (২০) ও তৃতীয় বর্ষের ছাত্র প্রিন্স (২১)।

মেডিকেল কলেজে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ছিল শুক্রবার। তাই ছাত্রলীগ কলেজ শাখার নেতাকর্মীরা অধ্যক্ষের অনুমতি নিয়ে নবাগতদের শুভেচ্ছা জানাতে ক্যাম্পাসে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। বেলা দেড়টার দিকে হঠাৎ করেই ছাত্রদলের বহিরাগত শতাধিক ক্যাডার ৪০/৪২টি মোটর সাইকেলে করে ক্যাম্পাসে এসে ছাত্রলীগ নেতাদের ওপর অতর্কিত হামলা চালায়।

আহত পাঁচজনের মধ্যে সজীব ও মোমিনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে ছাত্রলীগ অভিযোগ করেছে।

ছাত্রদল হমলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেম বলেন, শজিমেকে ছাত্রলীগের কোন কমিটি নেই। আমাদের লোজজন কারো ওপর হামলা চালায়নি। কেউ আহত হয়ে থাকলে বহিরাগতদের দ্বারা হতে পারে।”