২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদল গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত, আহত ২০

মাছ ধরাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১ ব্যক্তি নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের জোসকা গ্রামে বৃহস্পতিবার সকালে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, জোসকা গ্রামে ফকির মোহাম্মদ নামের এক ব্যক্তি সকাল সাড়ে ৭ টার দিকে মাছ ধরার জন্য তার লোকজনকে বিলে নামায়। খবর পেয়ে প্রতিপক্ষ হড়গ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য আকরাম হোসেন ফকির মোহাম্মদকে প্রতিহতের ঘোষনা দেয়। বেলা ১১ টার দিকে ইউপি সদস্য আকরাম ৩০/৪০ জন লাঠিয়াল নিয়ে বিলে নেমে ফকির মোহাম্মদের লোকজনের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টা সংঘর্ষ চলে। সংঘর্ষের এক পর্যায়ে ইউপি সদস্য আকরামের লাঠিয়াল বাহিনী ফকির মোহাম্মদ পক্ষের আলমকে (৩০) বিলের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত আলম জোসকা গ্রামের আসিরুদ্দিনের ছেলে।

খবর পেয়ে শাহমুখদুম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইউপি সদস্য আকরাম পক্ষের ২ জনকে গ্রেপ্তার করা হয়।

আহতদের মধ্যে গুরুতর আলাউদ্দিন (৪০), সামসুদ্দিন (৫৫), কামাল (৩০), ওসমান (২৫), পারেভজ বাবু (২০), রফিকুল ইসলাম (২৮), মোজাম্মেল (৪৫), সিদ্দিক (৪০), জালালউদ্দিন (৪০) ও মিরাজকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বড় ভাই আলাউদ্দিন বাদি হয়ে ৩০ জনকে আসামী করে শাহমুখদুম থানায় একটি মামলা করেছেন।