২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাংশায় চার হাজার মণ পাট পুড়ে গেছে

ভয়াবহ অগ্নিকাণ্ডে পাটের গুদামসহ ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে পাংশা উপজেলার বাহাদুরপুর বাজারে। এতে পুড়ে যায় প্রায় চার হাজার মণ পাটও।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১ টার দিকে একটি পাটের গুদাম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে রাজবাড়ী ছাড়াও পার্শ্ববর্তী কুষ্টিয়া এবং কুমারখালী থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আড়াই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

রাজবাড়ী দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।