২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএটি ভবনের জন্য পুরস্কার পেলেন স্থপতি নির্ঝর

বংলাদেশের স্থপতি এনামুল করিম নির্ঝর ভারতের ‘আর্কিটেক্ট অব দ্যা ইয়ার’ পদক পেয়েছেন। ভারতের কানপুরের জে কে সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে প্রতি বছর এ পদক দেওয়া হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ভারতের আগ্রায় ৪ নভেম্বর জাতীয় এবং আন্তর্জাতিক জুরি বোর্ডের সদস্যরা অন্যান্য বিজয়ীর সঙ্গে স্থপতি এনামুল করিম নির্ঝরকে ‘আর্কিটেক্ট অব দ্য ইয়ার-২০০৫’ পদকের জন্য মনোনীত করেন। তিনি ঢাকার ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর প্রধান কার্যালয় ভবনের নকশার জন্য এ পদক পান।

পুরস্কারের মূল্যমান হিসেবে তিনি ৭৫ হাজার ভারতীয় রুপিসহ ট্রফি ও সনদপত্র পাবেন। আয়োজকদের পক্ষে জানানো হয়েছে, পুরস্কার বিতরণের তারিখ পরে জানানো হবে।