রাজবাড়ীতে সিইসির কুশপুত্তলিকা দাহ
অবরোধের চতুর্থ দিন বুধবার গোয়ালন্দ মোড়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কুশপুত্তলিকা দাহ করেছে ১৪ দলের নেতা-কর্মীরা।
এসময় এক সমাবেশে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার (অব.) আজিজুল হক, রেজাউল করিম লাল, নোয়াব আলী, রমজান আলী প্রমুখ।
এদিকে রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় স্থাপিত জনতার মঞ্চে আগের দিনগুলোর মতো বুধবারও গণসঙ্গীত ও সমাবেশ হয়েছে। বুধবার এখানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান মহম্মদ আলী চৌধুরী, আহমেদ নিজাম মন্টু, মহসিন উদ্দিন প্রমুখ।
