২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফোরাম ফর সিনিয়র জার্নালিস্ট বাংলাদেশ’ গঠিত

ফোরাম ফর সিনিয়র জার্নালিস্ট-বাংলাদেশ (এফএসজে-বি) নামে নতুন একটি সংগঠন গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এপির ঢাকা ব্যুরো চিফ ফরিদ হোসেনের সভাপতিত্বে শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় সিনিয়র সাংবাদিকরা এই ফোরাম গঠন করেন।

দেশের সিনিয়র সাংবাকিদের কল্যাণের উদ্দেশে গঠিত ফোরামের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন।

কমিটির অন্য সদস্যরা হলেন হাসান শাহরিয়ার, মনোজ কান্তি রায়, আনিস আহমেদ, নিজাম উদ্দিন আহমেদ, শ্যামল দত্ত, বখতিয়ার রানা, এনাম আহমেদ, নিজাম উদ্দিন আহমেদ, সোহরাব হোসেন, গোলাম তাহবুর, সুভাষ সাহা, আতাউর রহমান, জগলুল আহমেদ, আজিজুল হক এরশাদ, রিচার্ড মরিনো, প্রবীর সিনহা, সৈয়দ ইয়াহিয়া বখত, অজিত সরকার, শফিকুল বাসার এবং স্বপন দত্ত।