২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ব্যবহার নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক আটক, গ্রেপ্তার ২

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের লতিবাবাদ এলাকা থেকে শুক্রবার ভোরে থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত পলিথিন বোঝাই একটি ট্রাক আটক করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

নিষিদ্ধ পলিথিন বহন ও রাখার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ট্রাক চালকের সহযোগী জুলহাস ও ওয়াসীম নামের দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

তবে ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তার হওয়া জুলহাসের বাড়ি জামালপুর ও ওয়াসীমের বাড়ি কিশোরগঞ্জে।

পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে কিশোরগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশ স্থানীয় হিমু ফিলিং স্টেশনের সামনে থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ পলিথিনসহ ট্রাকটি আটক করে। ট্রাকটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল।