২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ নভেম্বর-বেতিয়ারা শহীদ দিবস

আগামীকাল ১১ নভেম্বর বেতিয়ারা শহীদ দিবস।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

১৯৭১ সালের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বেতিয়ারা নামক স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে এক সম্মুখ সমরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর নিজামউদ্দিন আজাদ, সিরাজুম মুনীর, জহিরুল হক দুদু, বশিরুল ইসলাম, আওলাদ হোসেন, মো. শহীদুল্লাহ, কাইয়ুম, কাদের মিয়া এই নয়জন বীর সহযোদ্ধা শহীদ হন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সামসুল আলম সজ্জন এবং সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম এক বিবৃতিতে বেতিয়ারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেতিয়ারা শহীদদের চেতনায় আমাদের স্বাধীনতা বিরোধী ঘাতক জামায়াত-শিবির চক্রকে প্রতিহত করে এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ’৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে জয়যুক্ত করতে হবে।

এ উপলক্ষে ১১ নভেম্বর সকাল ৯টায় কুমিল্লার বেতিয়ারায় নির্মিত শহীদ স্তম্ভে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

এ ছাড়া বেতিয়ারায় র‌্যালি, আলোচনা সভাসহ দেশব্যাপী নানামুখি কর্মসূচি পালনের মাধ্যমে বেতিয়ারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।