২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়ায় দু দল শ্রমিকের সংঘর্ষে আহত ১৫

শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়ার লোহাকাচি এলাকায় কাজী এন্ড কাজী টি এস্টেট নামে একটি চা বাগানের দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে ১৫ শ্রমিক আহত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 10:29 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

আহতদের মধ্যে আটজনকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মত বৃহস্পতিবার সর্দার ও শ্রমিকরা কাজে যোগ দিতে যায়। তাদের মধ্যে সাত শ্রমিক সর্দারকে ছাঁটাই করা হয়েছে জানিয়ে কাজে যোগ দিতে বাধা দেওয়া হলে মালিক পক্ষের শ্রমিক সর্দার ও ছাঁটাইকৃত শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষে ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে আইয়ুব আলী, আকবর আলী, মমতাজ, কুলছুম, হাজেরা, আবুল হোসেন, রেহেনা এবং বিলকিছকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে তেঁতুলিয়া থানার উিউটি অফিসার এসআই আকবর বলেন, “ঘটনাস্থলে গিয়ে শ্রমিক বা কর্তৃপক্ষের কাউকে আমরা পাইনি, তবে পরিস্থিতি শান্ত ছিল। স্থানীয়রা বলেছে, সামান্য মারামারি হয়েছে, বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।”