সিইসির অপসারণ দাবিতে পটুয়াখালীতে ঘেরাও
প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের অপসারণ দাবিতে নির্বাচন অফিস ঘেরাওসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ পটুয়াখালীতে বৃহস্পতিবার।
ঘেরাও কর্মসূচি চলার সময় বেলা ১১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আহসান হাবীব খান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, জেলা যুবলীগ সহসভাপতি সরদার সোহরাব হোসেন প্রমুখ।
