সিইসির অপসারণ দাবিতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ
প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের অপসারণ দাবিতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে জেলা যুবলীগ নেতাকর্মীরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ১২ পর্যন্ত।
অবরোধকারীরা জেলা নির্বাচন কার্যলয় ঘেরাও ও সামনের রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশও করে। জেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল।
অবরোধের কারণে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল।
