২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় টোগোর রাষ্ট্রপতির বিমানের জরুরী অবতরণ

আফ্রিকার দেশ টোগোর রাষ্ট্রপতি গ্নাসিংবি ইয়াদেমাকে নিয়ে সেদেশের একটি বিমান মঙ্গলবার সন্ধায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরী অবতরণ করতে বাধ্য হয়। তবে বিমানটি প্রায় এক ঘন্টা পর ঢাকা ত্যাগ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কৈলাস সরকার, নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 11:07 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সূত্র জানায়, জ্বালানী সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি (উঙএ-১০০) সন্ধ্যা ৭:৫০ মিনিটে জরুরী অবতরণ করে। জ্বালানী সংগ্রহ এবং যান্ত্রিক ত্রুটি দূর করার পর সেটি ঢাকা ছেড়ে চলে যায়।

এসময় বাংলাদেশ বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে বেসামরিক বিমান চলাচল, ফ্লাইট ইনফরমেশন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান।