বিএনপি নেতা হাবিবুর ঈশ্বরদী ও আটঘরিয়ায় অবাঞ্ছিত
ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিবকে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।
ঈশ্বরদী বাস ষ্ট্যান্ডে উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলামের সবাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সরদার, বিএনপি নেতা আকরাম আলী খান সঞ্জু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতা ও সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার।
