২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে যুব ও ছাত্রদল নেতার বাড়িতে হামলা, লুটপাট

বিএনপির অভ্যন্তরীন কোন্দলের জের ধরে যুবদলের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম টিটু ও ছাত্রদল নেতা তাজুল ইসলামের সদর উপজেলার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে মঙ্গলবার দুপুরে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস ছাত্রদল নেতা মহসীন হোসেন বিদ্যুতের নেতৃত্বে একদল সন্ত্রাসী টিটু এবং ছাত্রদল নেতা তাজুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা সেখানে ব্যাপক ভাংচুর এবং লুটপাট চালায়। পরে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ছাত্রদল নেতা রুশদিকে আটক করেছে। থানায় মামলা হয়েছে।