২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে শান্তিপূর্ণভাবে বিএনপি ও যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত

অবশেষে বিএনপি ও যুবলীগের শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে শহরের পৃথক পৃথক স্থানে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

কোন দলকেই পুলিশ সমাবেশ করতে দেয়নি পূর্বঘোষিত জনতা ব্যাংকের মোড়ে ।

জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে।

কে এম মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সরওয়ার জান মিয়া, অ্যাডভোকেট সৈয়দ মোদারছের আলী ইছা, শেখ মোজাফফর আলী মুছা, আলী আশরাফ নান্নু ও শেখ মাহাতাব আলী।

জেলা যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত হয় শহরের আলীপুর এলাকার রেডক্রিসেন্ট মার্কেটের সামনে। সভাপতিত্ব করেন নাজমুল ইসলাম খন্দকার লেভী। বক্তব্য রাখেন এসএম নুরুন্নবী, হাসিবুল হাসান লাবলু, মাইনুদ্দীন আহমেদ মানু প্রমুখ।

বিএনপি ও যুবলীগ মঙ্গলবার বিকেলে একই সময় জনতা ব্যাংকের মোড়ে সভা আহ্বান করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে সোমবার রাতে জেলা প্রশাসন উত্তেজনা নিরসনে উভয় দলের সঙ্গে আলোচনায় বসে। দুদলকেই রাজি করাতে সক্ষম হয় পৃথক স্থানে সভা করার ব্যাপারে।