অবজারভার পত্রিকার পটুয়াখালী প্রতিনিধিকে হত্যার হুমকি
মাদক ব্যবসা সম্পর্কিত সংবাদ প্রকাশ করায় দৈনিক অবজারভার পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি গোফরান বিশ্বাস পলাশকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার হুমকি দিয়েছে।
পরিচয় না দিয়ে সোমবার রাত ৯টার দিকে এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে এ হুমকি দেয়।
গোফরান বিশ্বাস জানান, পরিচয় না দিয়ে এক ব্যক্তি বাংলালিংকের ০১৯৪৯৬৫৯৪১ নম্বর থেকে তাকে ফোন করে বলেছে যে, ওই খবরটি প্রকাশের জন্য তাকে গুলি করে হত্যা করা হবে।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
