বাংলাদেশ ব্যাংকের বিধিমালা ঝুলে আছে ছয় মাস ধরে
বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বড় অংকের ব্যাংক ঋণের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে শেয়ার বাজারে অন্তর্ভুক্তিতে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিধিমালা পুনঃনিরীক্ষার (সংশোধনের) নামে ছয় মাস ধরে ঝুলে রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, “আমি কর্মকর্তাদের ওই বিধিমালাটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছি। এই মুহূর্তেই এটি অনুমোদন করা যথার্থ হবে না।”
