২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যা দিবস উপলক্ষে রাবিতে র‌্যালী-সমাবেশ

জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালযের আওয়ামী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি কল্যাণ পরিষদ সোমবার ক্যাম্পাসে শোক র‌্যালী ও সমাবেশ করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এ সময় তারা রাবিতে অবৈধ গণনিয়োগ বন্ধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেন।

সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারিরা কালো ব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে থেকে এক র‌্যালি বের করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। এ সময় সমাবেশে নিহত চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা। জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান, প্রফেসর মোখলেসুর রহমান প্রমুখ।

বক্তারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে অবিলম্বে জেল হত্যা মামলার সুষ্ঠু বিচার দাবি করেন।

সমাবেশ শেষে পরিষদের একটি প্রতিনিধি দল সম্প্রতি রাবিতে অবৈধ গণনিয়োগ বন্ধে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম আলতাফ হোসেনকে একটি স্মারকলিপি দেন।