২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ

কুমিল্লা বাস ও মিনিবাস পরিবহন যাত্রী ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে সোমবার শ্রমিকদের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন শ্রমিক আহত হন। এ সময় ১২টি বাস ভাংচুরের ঘটনা ঘটে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

আহতদের মধ্যে শ্রমিক নেতা সহিদের (৩২) অবস্থা গুরুতর। তাকে স্থানীয় হলি ক্রিসেন্ট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

টমসম ব্রীজ এলাকায় দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ সংঘর্ষ চলার সময় কুমিল্লা থেকে কোন বাস ছাড়েনি। তবে সাড়ে তিনটার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে বাস চলাচল ফের শুরু হয়।

২০২৬ এর শ্রমিক নেতা মোহাম্মদ আলী জানান, ১৫ বছর আগের সংগঠন চট্ট-৭৬৪ রেজিস্ট্রেশনভূক্ত একদল শ্রমিক বর্তমান ২০২৬ এর এই নির্বাচন মেনে নিতে পারছে না। ওই রেজিস্ট্রেশনভুক্ত শ্রমিক সংগঠনের শ্রমিকরা বিগত দিনের হিসেব নিকেশও দাবি করেছে। এরই জের ধরে শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।