২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ দফা বাস্তবায়নে রাষ্ট্রপতিকে জাসদের স্মারকলিপি

১১ দফা বাস্তবায়নের দাবি নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে স্মারকলিপি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 11:29 AM

Updated : 26 Apr 2022, 04:02 PM

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোমবার জানান, “সিইসি এম এ আজিজ ও নির্বাচন কমিশনার জাকারিয়ার অপসারণসহ ১১ দফা দাবির বাস্তবায়নে রাষ্ট্রপতিকে অনুরোধ করতেই বঙ্গভবনে যাচ্ছি। রাষ্ট্রপতি সময় দিলে দেখা করবো, নইলে তার কোনো কর্মকর্তার কাছে এ দাবিতে স্মারকলিপি দিয়ে আসবো”।

সোমবার মুক্তাঙ্গণে সমাবেশ শেষে দুপুর বারোটায় এ স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।