২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাধিক ভর্তি ফরম সংগ্রহের অভিযোগে ঢাবিতে ৩ জন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের একাধিক ভর্তি ফরম সংগ্রহের অভিযোগে শাহবাগ থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এদের তিনজন প্রায় শতাধিক ফরম সংগ্রহ করেছিলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

রোববার জনতা ব্যাংক থেকে ওই তিন ব্যক্তি ‘খ’ ইউনিটের একাধিক ফরম সংগ্রহ করে। তারা একেকজন প্রায় ৩০টি/৩৫টি করে ফরম সংগ্রহ করে। এ সময় উপস্থিত অন্যান্যদের সন্দেহ হলে তারা ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ তাদের তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায়।

এদের সবাই কোচিং সেন্টার ইউসিসির সদস্য বলে জানা গেছে। শওকত ইউসিসির ফার্মগেট শাখার ম্যানেজার, সেলিম ফার্মগেট শাখার সদস্য ও সাফায়েত আহমেদ ইউসিসির ফেনী শাখার ম্যানেজার।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী একজন ব্যক্তির একটির বেশি ফরম সংগ্রহ করা অবৈধ।

প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমেদ জানান, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।