২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে প্লাস্টিক সার্জারী ক্যাম্প

দশ দিনের প্লাস্টিক সার্জারী ক্যাম্প শুরু হতে যাচ্ছে ফরিদপুরে ১২ নভেম্বর থেকে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

ফরিদপুর ওয়েলফেয়ার ফাউণ্ডেশনের উদ্যোগে বিএমএ ফরিদপুর শাখার তত্ত্বাবধানে জেনারেল হাসপাতালে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে বিণামূল্যে জন্মগত ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়াজনিতসহ অন্যান্য রোগীর অপারেশন করা হবে।

অপারেশনের জন্য নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে রোববার ফরিদপুর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগ ও জেলা বিএমএ ভবন কার্যালয়ে। শেষ হবে ১১ নভেম্বর ।

শহরের হোটেল র‌্যাফেলস ইন-এ এক সংবাদ সম্মেলনে ফরিদপুর ওয়েলফেয়ার ফাউণ্ডেশনের কর্মকর্তারা শনিবার রাতে একথা জানান।