২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডুতে ভ্যানের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় কাওসার হামিদ নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডুতে শনিবার সকালে । তার বাবার নাম মোহাম্মদ আবছার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

সীতাকুণ্ডু উপজেলার গোরামারা এলাকায় সকালে একটি কাভার্ড ভ্যান হামিদের (১৬) মোটর সাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিলে সে গুরতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে সীতাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।