২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাকসামে ট্রেন লাইনচ্যুত ॥ শতাধিক আহত, ট্রেন চলাচল শুরু

কুমিল্লার লাকসামে চাঁদপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস এর সাতটি বগি লাইনচ্যুত হয়ে শনিবার সকালে প্রায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 01:02 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

দুর্ঘটনার পর প্রায় ১০ ঘন্টা লাকসাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় লাকসাম এবং চট্টগ্রাম থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করলে ট্রেন চলাচল ফের শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টায় ট্রেনটি লাকসাম জংশনে ঢোকার সময় এর সাতটি বগি লাইনচ্যুত হয়।

আহতদের মধ্যে আতিকুল ইসলাম (৪৫), রাসেল (৭) সহ তিনজনের অবস্থা আশংকাজনক। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।