লাকসামে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে শতাধিক আহত
কুমিল্লার লাকসামে চাঁদপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস এর সাতটি বগি লাইনচ্যুত হয়ে শনিবার সকালে প্রায় শতাধিক যাত্রী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টায় ট্রেনটি লাকসাম জংশনে ঢোকার সময় এর সাতটি বগি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর লাকসাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
