কুড়িগ্রামে উদ্ধার করা অস্ত্রশস্ত্রের উৎস পুলিশ জানতে পারেনি
ফুলবাড়ী উপজেলার হেলিপ্যাড সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে তাদের ধারণা বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এগুলো আনা হয়েছিলো।
কুড়িগ্রামের পুলিশ সুপার হারুন-উর-রশিদ বলেন, সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য জানার জন্য সর্বাত্মক চেষ্টা চালনো হচ্ছে।
পুলিশ বৃহস্পতিবার হেলিপ্যাড সংলগ্ন একটি পুকুর থেকে বিভিন্ন ধরণের ১১টি আগ্নেয়াস্ত্র ও ১০১ রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করে।
