২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সোয়েটার কারখানায় আগুন লেগে ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সাভারে একটি সোয়েটার কারখানায় বুধবার রাতে অগ্নিকাণ্ডে প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সূত্র জানায়, রাত সোয়া ৩টার দিকে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকায় অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন প্যাসিফিক উইন্টার ওয়্যার সোয়েটার ফ্যাক্টরির জেনারেটরের পাশের পল্লী বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কারখানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মতিউর রহমান চিৎকার শুরু করেন। এরপর এলাকাবাসী কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সাথে যোগ দিয়েও আগুন নেভাতে ব্যর্থ হন।

খবর পেয়ে সাভার, টঙ্গি, ঢাকা ইপিজেডের দমকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। চার ঘণ্টা চেষ্টা করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হন।

তবে তার আগেই কারখানার পাঁচটি ইউনিটের সব মালামাল পুড়ে যায় এবং প্রায় চার কোটি ক্ষতি হয় বলে কারখানা সূত্র জানায়।