২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 05:05 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

তবে প্রক্টরের অনুমতিসাপেক্ষে সংগঠনগুলো মিছিল-সমাবেশ করতে পারবে। বৃহস্পতিবার প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানিয়ে বলেন, ২৮ অক্টোবর সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে কি কি করতে হবে তা জানতে চেয়ে বৃহস্পতিবার থেকে তিনি সকল ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

এ ছাড়া নিরাপত্তার স্বার্থে উপ উপাচার্য অধ্যাপক মো. এনামুল হক খানকে সভাপতি করে ২১ সদস্যবিশিষ্ট নিরাপত্তা সেল গঠন করেছেন কর্তৃপক্ষ। একই সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে চার সদস্যবিশিষ্ট চারটি ভ্রাম্যমান দল ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবেন।