২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে ১১ দফা মেনে নেওয়ার আহ্বান

১৪ দলের ১১ দফা সংস্কার প্রস্তাব মেনে নিয়ে নিরপেক্ষতা প্রমাণের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রতি আহ্বান জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণ সম্মিলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

মঙ্গলবার এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে ১৪ দলের ১১ দফা মেনে নেওয়ার কোনো বিকল্প নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এছাড়া নিরপেক্ষ হওয়ার কারণে ও রাজনৈতিক প্রতিহিংসাবশত যাদের বদলি, ছাঁটাই বা ওএসডি করা হয়েছে তাদের স্বপদে নিযুক্ত করারও দাবি জানানো হয়।

বিবৃতিতে জঙ্গি মৌলবাদীদের গডফাদারদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে গোটা বাংলাদেশ ও প্রতিবেশী দেশসমূহে বি¯তৃত নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ করে দেশবাসীকে জানানোর দাবি করা হয়।

এছাড়া ২০০১ এর নির্বাচনকে কেন্দ্র করে যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়েছে তাদেরসহ নির্বাচনী প্রচারণায় যারা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াবে ও ধর্মের নামে মানুষকে প্রতারণা করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয় ওই বিবৃতিতে।

বিবৃতিতে অন্যান্যের মধ্যে স্বাক্ষর করেন অধ্যাপক কবীর চৌধুরী, স্বাধীনতা সংগ্রামী বিনোদবিহারী চৌধুরী, বিচারপতি কেএম সোবহান, অ্যাডভোকেট গাজীউল হক, সঙ্গীত শিল্পী কলিম শরাফী, মানবাধিকার নেতা অজয় রায়, মেজর জেনারেল (অব.) সিআর দত্ত, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ব্যারিস্টার শফিক আহমেদ, সাংবাদিক কামাল লোহানী প্রমুখ।