২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ইকবাল আর্সলান জামিন পেয়েছেন

বিএসএমএমইউয়ে ভাংচুরের মামলায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডা. ইকবাল আর্সলান এবং অপর সাত নেতাকর্মীকে মঙ্গলবার হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বিচারপতি এসকে সিনহার অবকাশকালীন বেঞ্চ হাসপাতাল ভাংচুরের ঘটনায় দায়ের করা এক মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে জামিন প্রদান করেন।

গত ২৮ অক্টোবর ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নেতা ডা. জুবায়েদ ইসলাম বিএসএমএমইউয়ে হামলা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগে শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করেন।

জামিন আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. এএম আমিনুদ্দিন। তাকে সহযোগিতা করেন অ্যাড. মোতাহার হোসেন সাজু।