কর্নেল ফারুকের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক মামলার রায় বুধবার
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কর্নেল ফারুকের (অব.) বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা পৃথক তিনটি মামলার রায় ১ নভেম্বর বুধবার ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় কারাগারের সামনে নাজিমুদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকা মহানগর ৫ নম্বর ট্রাইব্যুনালের জজ মঞ্জুরুল বাছিদ এ রায় ঘোষণা করবেন। আদালত সূত্রে একথা জানা গেছে।
১৯৯৬ সালের ১৩ আগস্ট গভীর রাতে ডিওএইচএসের বাসা ঘেরাও করে কর্নেল ফারুককে পুলিশ গ্রেপ্তার করে। এসময় তার বাসা থেকে লাইসেন্স করা একটি বন্দুক ও রিভলবার ছাড়াও একটি পিস্তল, বিপুলসংখ্যক রাইফেল, বন্দুক ও শর্টগানের গুলি উদ্ধার করে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি নাইমুর রহমান বাদি হয়ে ওইদিনই অস্ত্র আইনে কর্নেল ফারুকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এরপর ১৮ আগস্ট আদালতের অনুমতি নিয়ে পুলিশ ফারুকের বাসার দোতলায় অফিস ও নিজ কক্ষ তল্লাশি করে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য ও আটটি বন্দুকের গুলি উদ্ধার করে। কর্নেল ফারুক এগুলো রোহিঙ্গাদের কাছ থেকে সংগ্রহ করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় আরও দুটি মামলা করা হয়। মামলাগুলোর বিচারের জন্য ১৯৯৭ সালের ফেব্র“য়ারি মাসে বিশেষ ট্রাইব্যুনালে বদলি করা হয়। গত মাসে মামলাগুলোর যুক্তিতর্ক শুনানি শেষ হয়।
প্রসঙ্গত, মুদ্রা পাচারের অভিযোগে দায়েল করা একটি মামলায় ফারুক গতবছর একই আদালত থেকে খালাস পেয়েছিলেন।
