ভেড়ামারায় আওয়ামী লীগ--বিএনপি সংঘর্ষে আহত ১০
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে সোমবার সন্ধ্যায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
সূত্র জানায়, ভেড়ামরায় সমাবেশে অংশগ্রহণ শেষে আওয়ামী লীগের একদল কর্মী ও সমর্থক কুষ্টিয়া--দৌলতপুর সড়কের সাতবাড়িয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সামনে পৌছালে বিএনপি কর্মীরা তাদের উপর পরপর ৩ টি হাতবোমা নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৪ আওয়ামী লীগ কর্মী আহত হন।
এর প্রায় আধাঘন্টা পর আওয়মী লীগ সমর্থকরা সংগঠিত হয়ে লাঠিসোটা নিয়ে বিএনপি কর্মীদের উপর পাল্টা হামলা চালায়। এতে কমপক্ষে ৬ বিএনপি নেতা--কর্মী আহত হন।
এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
