২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে আরইউজের বিক্ষোভ

‘ফোকাস বাংলা’র স্থানীয় প্রতিনিধি বাগমারার সাংবাদিক শফিকুল ইসলাম শফিককে র‌্যাবের আটক ও নির্যাতনের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) সোমবার সকালে মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

আরইউজের উদ্যোগে সকাল ১১টার দিকে সাহেববাজার জিরো পয়েন্ট থেকে সাংবাদিকদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে আরইউজের সভাপতি আকবারুল হাসান মিল্লাতের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান, বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আকাশ, রাজশাহী প্রেসক্লাব সভাপতি ও বিএফইউজের নির্বাহী সদস্য আনু মোস্তফা, মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহাতাব চৌধুরী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহীর সাধারণ সম্পাদক জাবীদ অপু প্রমূখ ছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক ডা. সৈয়দ সাফিকুল আলম।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে বাগমারার শিকদারী বাজার থেকে সাংবাদিক শফিককে কথিত সর্বহারাদের সাথে জড়িত থাকার অভিযোগে সাদা পোশাকধারী র‌্যাব সদস্যরা আটক করে হাত--পা ও মুখ--চোখ বেঁধে তাদের আত্রাই ক্যাম্পে নিয়ে যায়। সোমবার ৫৪ ধারায় তাকে আদালতে চালান দেওয়া হয়।