অবরোধে উত্তরাঞ্চলের সাথে বিচ্ছিন্ন টাঙ্গাইল
আওয়ামী লীগসহ ১৪ দলের অবরোধের কারনে সোমবার তৃতীয় দিনের মতো টাঙ্গাইল উত্তরাঞ্চলের সাথে বিচ্ছিন্ন ছিল। বঙ্গবন্ধু সেতু--টাঙ্গাইল--ঢাকা মহাসড়ক অবরুদ্ধ থাকায় যানবাহন চলাচল করতে পারেনি।
এদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অবরোধের সমর্থনে বিকেলে শহরে মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় নিউ মার্কেট চত্ত্বরে।
