২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ঈদকালীন ছুটি ৯ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি

দেশের সার্বিক সংকটময় পরিস্থিতি বিবেচনা করে এবং ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঈদ-উল-ফিতর এর ছুটির মেয়াদ ৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেনের সভাপতিত্বে রোববার বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এসময় সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তি ফরম জমা নেওয়ার কাজ যথারীতি চলবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।