২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ নভেম্বর পর্যন্ত চবিতে ছুটি বাড়লো, পরীক্ষা স্থগিত

দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছুটি ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে সিন্ডিকেটের এ জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 11:06 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

সভায় পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ৩১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

দুর্গাপূজা, শরৎকালীন ছুটি, রমজান, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চবি বন্ধ ঘোষণা করা হয়।