মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বালক নিহত
শিবচর কলেজ রোডে শুক্রবার সন্ধ্যায় একটি দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় রফিকুল ইসলাম (১২) নামের এক বালক নিহত হয়েছে। সে সময় শিবচর বাজার থেকে কেরসিন তেল কিনে সে বাড়ি ফিরছিল।
রফিকুল জাজিরা উপজেলার বিচেনগর গ্রামের সামসুল হক তালুকদারের ছেলে। সে শিবচরে নানাবাড়ি বেড়াতে এসেছিল।
