২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১৪

চট্টগ্রাম--কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় শনিবার দুপুরে এক ট্রাক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।  আহত হন কমপক্ষে ১৪ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ জন লোক নিয়ে চট্টগ্রামগামী একটি ট্রাক শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে সাতকানিয়া উপজেলার নয়াহাটে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অপর ২ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোজ্জামেল, নিজাম ও আলাউদ্দিন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।