২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপি, ছাত্রদল কার্যালয় ভাংচুর

আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার বরিশাল জেলা, মহানগর বিএনপি এবং ছাত্রদলের অশ্বি^নী কুমার টাউন হল কার্যালয় ভাংচুর ও লুটপাট করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 03:03 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে সদর রোডে অশ্বিনী কুমার টাউন হল ছাত্রদল কার্যালয় এবং লাগোয়া বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তারা আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। সে সময় মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক শওকত হোসেন হিরন ও অন্যান্য নেতারা বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

এদিকে ১৪ দলের নেতাকর্মীরা ভোরে অভ্যন্তরীন ও দূরপাল্লাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ কর্মীরা সকাল থেকে অবস্থান নিয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে। গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গৌরনদী ও বরিশাল গন্ডিয়ার পাড় সড়কে। নগরীর বিভিন্ন স্থানে পধানমন্ত্রীর উন্নয়ন ফলকসহ ছবিও ভাংচুর করা হয়।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম খান রাজন নফহবংি২৪.পড়স কে জানান, গত পাঁচ বছরে বরিশালে কোন সন্ত্রাসী কর্মকান্ড হয়নি। আওয়ামী লীগের এ হামলার তিনি তীব্র নিন্দা জানান।