২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন এখন রণক্ষেত্র

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে  পুলিশের সংঘর্ষে পল্টন এখন রণক্ষেত্র। দুপুর পৌণে একটা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বৃষ্টির মতো গুলি ছুঁড়তে শুরু করে। তবে অগুনতি টিয়ার শেল বা গুলি চালিয়েও পুলিশ এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 12:18 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

দুপুর একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরানা পল্টন মোড় থেকে জামাত ও আওয়ামী লীগের মধ্যে ঘন্টাব্যাপী ধাওয়া, পাল্টা ধাওয়া চলছিল।

ঘটনাস্থল থেকে আমাদের দুই সিনিয়র রিপোর্টার আবু সুফিয়ান, ফরিদ আহমেদ ও স্টাফ রিপোর্টার কৈলাস সরকার জানাচ্ছেন।

সাড়ে এগারোটার সময় একটি অস্থায়ী মঞ্চ থেকে আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, এবং মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া, হাজী মকবুল প্রমুখ নেতাদের নামিয়ে দিলেই এ সংঘর্ষ শুরু হয়। দুপুর বারোটায় হাজার হাজার লোক বৈঠা ও লগি হাতে পল্টন ময়দান পাহারা দিচ্ছিল।

দুপুর সাড়ে বারোটার সময় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে জামাতের সংঘর্ষ শুরু হয়। এসময় দুজন সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়। আহত একজন শিবিরকর্মীর অবস্থা গুরুতর বলে আমাদের প্রতিনিধি জানিয়েছেন।

দুপুর ১২টা দশ মিনিটে এ পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলে। এসময় ৩০/৪০ রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। 

দুপুর সোয়া বারোটায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবরোধ ভেঙ্গে ফেলে। এর ২০ মিনিট পরে এডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে একটি মিছিল আসলে বড় সংঘর্ষটি শুরু হয়।