২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে

বিচারপতি কে এম হাসান শপথ না নিলেও শনিবার থেকে ১৪ দলের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। এ অবরোধ কর্মসূচি এবং ঢাকার সঙ্গে সারা দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনায় এ মুহূর্তে কোনো পরিবর্তনই আনছে না বিরোধী এ জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 11:32 AM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত শনিবার সকালে নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, ‘বিচারপতি হাসান তো এখন অসুস্থ। আমরা চাই উনি সুস্থ হয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন। দেশ ও জনগণের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে সরে দাড়ানোর স্পষ্ট ঘোষণা দেবেন। আর আগ পর্যন্ত আন্দোলন চলবে’।