নারায়নগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত ১, আহত ১০
নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ার ব্রাহ্মণদী এলাকায় শুক্রবার রাতে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক ছাত্রদল কর্মী নিহত এবং অপর ১০জন আহত হয়েছে।
নিহত ছাত্রদল কর্মীর নাম মতি (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের একদল কর্মী স্থানীয় ছাত্রদল কর্মীদের উপর হামলা চালায়। এতে ছাত্রদল কর্মী মতি, গোলাপ ও ইউসুফ সহ ১০ আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে মতি মারা যান। আহতদের দুইজনের অবস্থা আশংকাজনক।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
