২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর পল্টন রণক্ষেত্র, নিহত ১, আহত শতাধিক

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হওয়া পল্টন এলাকায় একজন নিহত ও শতাধিক আহত হয়েছে। আহত ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের (২৫) নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরনে পাঞ্জাবি ও হালকা খাকি রঙের ফুলপ্যান্ট ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 01:35 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

দুপুর পৌণে ১ টা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বৃষ্টির মতো গুলি ছুঁড়তে শুরু করে। তবে অগুনতি কাঁদানে গ্যাস বা গুলি চালিয়েও পুলিশ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এসব ঘটনায় সাংবাদিকসহ শতাধিক আহত হন।

ঘটনাস্থল থেকে আমাদের দুই সিনিয়র রিপোর্টার আবু সুফিয়ান, ফরিদ আহমেদ ও স্টাফ রিপোর্টার কৈলাস সরকার এ সব তথ্য জানাচ্ছেন।

ঢাকা, অক্টোবর ২৮ (নফহবংি২৪.পড়স) - আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হওয়া পল্টন এলাকায় একজন নিহত ও শতাধিক আহত হয়েছে। আহত ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের (২৫) নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরনে পাঞ্জাবি ও হালকা খাকি রঙের ফুলপ্যান্ট ছিল।

দুপুর পৌণে ১ টা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বৃষ্টির মতো গুলি ছুঁড়তে শুরু করে। তবে অগুনতি কাঁদানে গ্যাস বা গুলি চালিয়েও পুলিশ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এসব ঘটনায় সাংবাদিকসহ শতাধিক আহত হন।

শনিবার সকাল সাড়ে ১১ টার সময় একটি অস্থায়ী মঞ্চ থেকে আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া, হাজী মকবুল প্রমুখ নেতাদের নামিয়ে দিলেই সংঘর্ষ শুরু হয়। দুপুর সাড়ে বারোটার সময় বায়তুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে জামাতের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশও তাতে যোগ দেয়। পুলিশের বেধড়ক পিটুনি ও টিয়ারসেলে তখন পুরো এসময় দুজন সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়। আহত একজন শিবিরকর্মীর অবস্থা গুরুতর বলে আমাদের প্রতিনিধি জানিয়েছেন।

দুপুর ১২টা ১০ মিনিটে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলে। এসময় ৩০/৪০ রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। 

দুপুর সোয়া ১২টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবরোধ ভেঙ্গে ফেলে। এর ২০ মিনিট পরে অ্যাডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে একটি মিছিল আসলে বড় সংঘর্ষটি শুরু হয়।

বেলা সোড়ে ১২ টার দিকে বায়তুল মোকারÍম উত্তর গেটে জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের মুখোমুখি সংঘর্ষ বাধে। পল্টন এলাকায় পুলিশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। উভয়ের মধ্যে ধাওয়া -- পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। ফরাসী বার্তা সংস্থা এএফপি এর ফটো সাংবাদিক ফারজানা গোধুলি, এনটিভির ভিডিওগ্রাফার মিলু আহত হন।

এদিকে প্রায় হাজার তিনেক পুলিশ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকা ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করে রাখে। পুলিশ সেখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। বেলা দেড়টার দিকে গোলাপ শাহ মাজার এলাকায় পুলিশ -জনতা সংঘর্ষ, ধাওয়া -পাল্টা ধাওয়া শুরু হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিপিও ও মুক্তাঙ্গন এলাকা রয়েছে জনতার দখলে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ-জনতা ধাওয়া পাল্টা -- ধাওয়া এবং ইটপাটকেল বিনিময়ের জের ধরে পল্টন, জিপিও, বায়তুল মোকারÍম এলাকার রাজপথে শত শত ইটের টুকরো পড়ে আছে।