২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজিপুরে কাঠ চাপায় গার্মেন্ট শ্রমিক নিহত

সদর উপজেলার কোনাবাড়িতে শুক্রবার সকালে কাঠের নিচে চাপা পড়ে রনি (২৫) নামের এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজিপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 11:08 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

রনি গাইবান্ধা জেলার তুলসিঘাট এলাকার নজরুল ইসলাম খানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় নিউটাউন নিটওয়ার কোম্পানির ডাইং ইউনিটে কাজ করার সময় হোঁচট খেয়ে পরে গেলে ভারি কাঠের টুকরা রনির মাথার ওপর পড়ে। মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিউটাউন নিটওয়ারের জিএম আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।