২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হয়ে গেল যায়যায়দিন

প্রকাশনার পাঁচ মাসের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বাংলা দৈনিক যায় যায় দিন। শুক্রবার প্রকাশনা স্থগিত করা ছাড়াও প্রধান বার্তা সম্পাদকসহ অন্ততঃ ১০৪ জন সংবাদকর্মীকে চাকুরীচ্যুত করা হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 03:01 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ঈদের ছুটির পর শুক্রবার অফিস খোলার প্রথম দিন প্রবেশপথে ঝোলানো একটি ‘নোটিশ’ এর মাধ্যমে সাংবাদিকরা জানতে পারেন যে, পত্রিকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিদ্যুৎ জেনারেটর বিকল হওয়ার কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য প্রকাশনা স্থগিত করেছেন।

প্রধান বার্তা সম্পাদক অমিত হাবিব শুক্রবার সকালে নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, তিনি নিজে নোটিশটি না দেখলেও সহকর্মীদের কাছে বিষয়টি শুনেন।

যায়যায়দিনের একজন সংবাদকর্মী শুক্রবার নফহবংি২৪.পড়স  কে জানান, একজন দ্বাররক্ষী সকালে সাংবাদিকদের কাছে চাকুরিচ্যুতির কাগজ ধরিয়ে দেয়।

চলতি বছরের ৬ জুন যায় যায় দিন তেজগাঁও থেকে দৈনিকটি যাত্রা শুরু করে। সম্পাদক শফিক রেহমানের কাছ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।