২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ

ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) রাজধানীতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও অবরোধ কর্মসূচি নিষিদ্ধ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 12:00 AM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তির বরাত দিয়ে বাংলাদেশ টেলিভিশন জানায়, লগি, বৈঠা, বিষ্ফোরক ও অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাঞ্জা কার্যকর থাকবে।

বিটিভি জানায়, একটি রাজনৈতিক দল এরই মধ্যে তার সমর্থকদের বৈঠা-লগি নিয়ে ঢাকা অভিযানের আহবান জানানোয় আইন-শৃংখলা বজায় রাখার স্বার্থে এই আদেশ জারী করা হয়।