ঈদের রাজধানীও যানজটে নাকাল
ঈদের মধ্যে রাজধানীবাসীর প্রায় অর্ধেকই প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনের জন্য ঢাকা ছেড়ে গেলেও বুধবার সকালে অনেকেই হোঁচট খেয়েছেন অনাহুত যানজটে পড়ে।
রাজধানীর বেশ কয়েকটি জায়গায় এ যানজটের সৃষ্টি হয়। এক কোটি লোকের বাস এই রাজধানীতে সাধারণ যে কোন দিনের মতোই ছিল আজকের এই চিত্র। রোকেয়া সরণী, কাজী নজরুল ইসলাম এভিনিউ, এয়ারপোর্ট রোড এবং মিরপুর এলাকায় দুপুরের দিকে যানজটের কবলে পড়ে রাজধানীবাসী। তবে তা অন্যান্য দিনের অভ্যস্ত জীবনের তুলনায় খুব একটা অসহনীয় ছিল না।
নফহবংি২৪.পড়স এর প্রতিবেদকরা রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে এসে জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার ঈদে রাস্তায় গাড়ির সংখ্যা ছিল প্রচুর। সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংখ্যাও নেহায়েত কম ছিল না।
মূলত দিন ছিল ট্যাক্সিক্যাব ও অটো রিকশাওয়ালাদের।
ঈদের কারণে তারা আজ বেশ চড়া ভাড়া হাঁকিয়ে নিয়েছে যাত্রীদের কাছ থেকে। অধিকাংশ সময়ই তাদের মুখে শোনা গেছে ‘‘ ঈদের দিন একটু বেশি তো দেবেনই”। যাত্রীরাও নিতান্ত নিরুপায় হয়ে বেশি ভাড়াতেই আনন্দে শামিল হতে বাধ্য হয়েছেন। তেমনই এক যাত্রী সাকিনা চৌধুরী নফহবংি২৪.পড়স কে বললেন, অন্যান্য দিন ফার্মগেট থেকে উত্তরা যেতে যেখানে ৬৫টাকা লাগে, সেখানে আজ কড়কড়ে ১৫০ টাকা গুণতে হয়েছে তাকে।
কর্মব্যস্ত দিনে সাধারণত যেসব রাস্তায় রিকশা চলাচল নিষিদ্ধ সেগুলোতে অবলীলায় রিকশা চলতে দেখা গেছে।
দিন যতোই বাড়ছিল ট্রাফিক পুলিশের উর্দি গায়ে পড়া লোকেরা সেই রিকশাওয়ালাদের রাস্তা থেকে সরিয়ে দিতেই তৎপর ছিলেন বেশি। বিশেষ করে ঢাকার ফার্মগেট আর শাহবাগ এলাকায় যানজট এড়াতে এরকম ঘটনা হামেশাই চোখে পড়েছে।
এয়ারপোর্ট রোডেও সকাল থেকেই ছিল ভীষণরকম ব্যস্ততা। ঢাকা--ময়মনসিংহ ও ঢাকা--টাঙ্গাইল রুটের অনেক বাসই আজ যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছেছে।
তবে ঈদের এই আনন্দের দিনটি মোটেও সুখকর ছিল না ফুটপাথের ব্যবসায়ীদের জন্য। বিশেষ করে যারা চকোলেট, সিগারেট ফেরি করে বিক্রি করে তারা খুব একটা সুবিধা করতে পারেনি আজ।
এদিকে কর্মজীবী মানুষের অনেকেই রাজধানী ছেড়ে যাননি ঈদের ছুটিতে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঈদের পর লাগাতার হরতালের আশংকায় কর্মস্থলে ফিরে আসতে পারবেন কিনা সেই সংশয়েই তারা এবার প্রিয়জনের সঙ্গে ঈদ থেকে বঞ্চিত হয়েছেন।
কুদ্দুস আহমেদ নামে এক পোশাক কারখানার শ্রমিক নফহবংি২৪.পড়স কে বলেন, “ঈদের পর টানা হরতাল থাকতে পারে আশংকায় এবার ঈদে বাড়ি যাইনি। কারণ সময়মতো ফিরতে না পারলে চাকরিটা হারিয়ে ফেলবো।” নিরাপত্তার কাজে নিয়োজিত সদুল্লাহ মিয়া জানান, ঈদ উৎসব ভাতা না পাওয়ায় তিনি এবার গাইবান্ধায় নিজ বাড়িতে যেতে পারেননি।
