এলডিপির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন ড. কামাল
সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাংসদ অলি আহমেদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পাটি (এলডিপি)র আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
অবশ্য এলডিপির সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম কোনো দল বা মোর্চা করনে কি-না এ প্রসঙ্গে এ মুহূর্তে কিছুই বলেননি ড. হোসেন। শুক্রবার সকালে নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, দলের নীতি-নির্ধারণী বৈঠকে সিদ্ধান্ত নিয়েই এ বিষয়ে করণীয় ঠিক করা হবে।
ড. কামাল হোসেনের গণফোরাম এবং বি চৌধুরীর সাবেক দল বিকল্প ধারার নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল নতুন মোর্চা জাতীয় ঐক্যমঞ্চ।
ড. কামাল হোসেন নবগঠিত এলডিপির প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপির ভেতরে যেসব দুর্নীতির কথা সাবেক বিএনপি মন্ত্রী-সাংসদরা বলেছেন, তাতে স্পষ্ট হয়ে উঠেছে যে কোনো সুস্থ রাজনীতিবিদ ওরকম একটি দলে থাকতে পারেন না। নতুন এ দলের বিকাশে গণতন্ত্র সুসংহত বলে তিনি বিশ্বাস করেন।
